কুষ্টিয়া সীমান্তে ৩টি ককটেলসহ আটক ১

0
1
কুষ্টিয়া সীমান্তে ৩টি ককটেলসহ আটক ১

কুষ্টিয়া সীমান্তে ৩টি ককটেলসহ মহিবুল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মহিবুল মণ্ডল দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের মৃত মো. আজিত মণ্ডলের ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মহিবুল মণ্ডলকে ৩টি ককটেলসহ আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার করা ৩টি ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here