সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে গত ১৫ মার্চ এখন পর্যন্ত থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনেরও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯২ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮২ হাজার ২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।
আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৬ হাজার ৯৯৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ১৪৫ জন।