পেকুয়ায় নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

0
1
পেকুয়ায় নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নতুন পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া সফরের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রম উদ্বোধন করেন।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, নতুন উপজেলা ও পৌরসভা গঠনের দাবি দীর্ঘদিনের ছিল, যা আজ পূরণ হয়েছে। তাদের মতে, এই সফর এলাকার অবকাঠামো উন্নয়ন ও সামগ্রিক জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তারা আরও বলেন, নতুন পৌরসভা ও উপজেলা গঠনের ফলে পেকুয়া, চকরিয়া এবং আশপাশের বিস্তৃত এলাকার জনগণ উন্নত রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা আরও সহজে ও দ্রুত পাবে।

এছাড়া এখন আর দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যেতে হবে না। ফলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here