দুই মামলায় ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

0
1
দুই মামলায় ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

৩৮ মামলার মধ্যে যে দুই মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জামিন পেয়েছেন সেটি স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে, দুই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।

সেদিন দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য রয়েছে।

এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকি মামলার মধ্যে ২টিতে হাইকোর্ট বিভাগ রুল দিয়ে জামিন দিয়েছেন। এ ছাড়া ১৩টিতে জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here