হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু

0
2
হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৫২ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here