মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

0
1
মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় মায়ের জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ফার্মেসির মালিক সিয়াম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে দুপুরে আশুলিয়ার কুমকুমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত সিয়াম মোল্লা সাভারের আশুলিয়ার কুমকুমারি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু তার মায়ের জন্য ওষুধ কিনতে আশুলিয়ার কুমকুমারি বাজারে ফার্মেসিতে আসে। কিন্তু র্দীঘ সময় পার হলেও শিশু বাসায় না ফিরলে তার মা ফার্মেসিতে খুঁজতে আসে। এসময় ফার্মেসির পিছনের কক্ষ থেকে মালিক বের হয়ে আসে। তখন ভুক্তভোগী শিশু চিৎকার করলে শিশুটির মা ওই কক্ষের ভেতরে গিয়ে তার মেয়েকে খুঁজে পান। পরে শিশুটি ধর্ষণের কথা জানালে স্থানীয়দের সহায়তায় ওই ফার্মেসির মালিককে আটক করে জনতা। এরপরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশের কাছে ফার্মেসি মালিককে সোপর্দ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ফার্মেসি থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here