পেনশন কার্যক্রমে চালু হচ্ছে ‘অনলাইন ট্র্যাকিং সিস্টেম’

0
1
পেনশন কার্যক্রমে চালু হচ্ছে ‘অনলাইন ট্র্যাকিং সিস্টেম’

পেনশন কার্যক্রমে ‘অনলাইন ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হচ্ছে। রোববার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ে (সিএজি) এর অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা হয়েছে।

সভায় অনলাইন ট্র্যাকিং সিস্টেমের সবশেষ অগ্রগতির ওপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয় বলে সিএজি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই সিস্টেমে আবেদন জমা দেওয়ার পর একজন পেনশনভোগী অনলাইনের মাধ্যমে তার পেনশন ফাইলের সর্বশেষ অবস্থান, দপ্তর ও কোন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে, তা সহজে জানতে পারবেন।

সভায় হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here