তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

0
1
তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

তামিল সুপারস্টার বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে বিজয়ের জন্মদিনে তৃষার নীরবতা এবং দুজনের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

নেটিজেনদের একাংশের প্রশ্ন ছিল, দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার পর কি তবে দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে? তবে সেই জল্পনার মধ্যেই বিজয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন তৃষা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, গোলাপি ও সাদা রঙের একটি বড় কেকের পাশে দাঁড়িয়ে আছেন বিজয়। তার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন তৃষা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যে মানুষ সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

তৃষার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলতে থাকা নানা গুঞ্জন অনেকটাই থেমে গেছে বলে মনে করছেন ভক্তরা। কারণ, প্রতি বছর বিজয়ের জন্মদিনে বিশেষ বার্তা দিলেও এবার দীর্ঘ সময় কোনো শুভেচ্ছা না আসায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল।

এর আগেও বিজয়ের জন্মদিনে একাধিক স্মরণীয় পোস্ট করেছেন তৃষা। ২০২৫ সালে একটি পোষা কুকুরসহ ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে বেস্টেস্ট’। ২০২৪ সালে লিফটে তোলা একটি সেলফির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘ঝড়ের মাঝে শান্তি, শান্তির মাঝে ঝড়, সামনে আসুক আরও অনেক মাইলফলক।’ আর ২০২৩ সালে বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশে তোলা তাদের একটি ছবি শেয়ার করে শুধু ‘এইচবিডি’ লিখেছিলেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here