যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা

0
2
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

বার্তায় আরও বলা হয়, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।

মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র সফরের সময় নিজেদের ব্যয় নিজে বহন করার মতো আর্থিক প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here