চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

0
0
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের লোহারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সিআর ট্রাভেলসের বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে ঢাকা হয়ে বাসটির বগুড়ায় যাওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here