প্রায় এক বছর পর আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের মাটিতে সাদা পোশাকে লাল বলের লড়াইয়ে নেমেছে দুই দেশ। এক টেস্টের পর তারা খেলবে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। খেলছেন- হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। স্পিন ইউনিটে থাকছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।
ব্যাটিংয়েও চেনা মুখরাই আছেন। চোট পাওয়া লিটন দাসের বদলে খেলছেন অমিত হাসান। এছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের নিয়ে বেশ শক্ত ব্যাটিং ইউনিট টাইগারদের। অমিতের সাথে টেস্ট অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়েরও।