পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ আটক ৪

0
1
পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ আটক ৪

পাবনায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।

আটককৃতরা হলো পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর দক্ষিণ পাড়ার ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রুপপুর বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩) এবং আকবর মন্ডলের ছেলে শাকিল হোসেন (৩০)।

সোমবার (৬ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকায় অভিযান চালিয়ে ঐ চারজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, বেশ কয়েকটি ধারালো অস্ত্র, একশোটি এয়ারগান কার্তুজ ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here