২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪

0
2
২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪

রাজধানীতে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। ডিএমপিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here