শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

0
2
শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের নামে জাতির সঙ্গে প্রতারণা করা যাবে না। বাংলাদেশের মানুষ প্রকৃত সংস্কার, ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র চায়। আমরা বিচার ও রাষ্ট্র সংস্কারের কাজ বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করে যাচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ জেলা ও উপজেলার নেতারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here