আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই’

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের থানা মোড় চত্বরে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসূচি পালন করে।

0
94
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলায় নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুতাসিম বিল্লাহ, বিজয় কৃষ্ণ চক্রবর্তী, সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুব্রত দে, যুগ্ম সম্পাদক ডেভিটসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তা দেখেও বিশ্বের মোড়লরা চুপ থাকছে, যা কষ্টের। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একইসাথে ইসরাইলী সকল পণ্য বয়কটসহ ফিলিস্তিনে যে বর্বরোচিত অত্যাচার হচ্ছে তা থেকে মুক্তির জন্য বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের পাশে থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা চললেও জাতিসংঘ নীরব থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here