আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেপ্তার

মোশফিকুর রহমান কাজল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে পরপর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।

0
64

বগুড়া শহরে আত্মগোপন করে থাকা কাহালু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশফিকুর রহমান কাজল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে পরপর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ছাত্র- জনতার জুলাই আন্দোলনের মামলায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here