‘স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি’

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কামাল তার লিখিত বক্তব্যে বলেন, তিনি আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন। হৃদ্‌রোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।

0
69

সংবাদ সম্মেলন করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল। আজ শনিবার বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কামাল তার লিখিত বক্তব্যে বলেন, তিনি আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন। হৃদ্‌রোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ‘স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইল না।’

সময়মতো পদত্যাগপত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, ‘আপাতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here