যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গুলিতে আহত ৫, হামলাকারী আটক

0
57

দক্ষিণ আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে সেখানে এক সেনা নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে অন্তত পাঁচ সেনা গুলিবিদ্ধ হয়েছেন। পরে হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারী সেনাকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। খবর: আল জাজিরার।

জানা গেছে, আহতদের মধ্যে দু’জনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। অপর তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।

হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস র‍্যাডফোর্ডকে শনাক্ত করা হয়েছে। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

তার বিরুদ্ধে এর আগে কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, এ সেনা যখন হামলা শুরু করেন তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর গুলি চালালেন সেটি এখনো জানা যায়নি।

এ ঘটনা সম্টর্কে জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘আজকের ট্র্যাজেডিতে দুঃখিত’ তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবারকে এবং যারা সেবা করার আহ্বানে সাড়া দিয়েছেন তাদের সবাইকে আমাদের প্রার্থনায় রাখছি এবং আমরা অনুরোধ করছি যে সর্বত্র জর্জিয়ানরা একই কাজ করুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here