মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

0
51

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে পৌছান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এর আগে, গত বছর অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হবে। সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজসম্পদ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজার।

বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও রয়েছে। অন্তত পাঁচটি চুক্তি সই হতে পারে। এই সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও কর্মকর্তা। তাদের মধ্যে আছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা। এছাড়া সফরে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত।

সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here