নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক আটকে গেল বৈদ্যুতিক খুঁটিতে

0
152

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর পৌরসভার আশুরা এলাকায় ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে আটকা পড়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক।

সোমবার রাত ৯টার দিকে চালক আবু নাঈম (২৫) খালি ট্রাক নিয়ে বগুড়ায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, মধুপুর বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার অতিক্রম করে আশুরা এলাকায় পৌঁছানোর পর চালক ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের খাদে নেমে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এ সময় তিনি স্টিয়ারিংসহ ট্রাকের ইঞ্জিনের সঙ্গে আটকা পড়েন। খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ট্রাকের ইঞ্জিন কেটে চালক আবু নাঈমকে জীবিত উদ্ধার করা হয়। তবে তার একটি পা ভেঙে যায়।

উদ্ধারকর্মীরা তাকে প্রথমে মধুপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here