বাংলাদেশি পর্যটক কমায় বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা

0
97

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে। গত দশ বছরের হিসাবে, ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ। তবে গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে ভারতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে গত আগস্ট মাস থেকে বাংলাদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সাধারণভাবে প্রতি মাসে দেড় লাখ থেকে দুই লাখ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। গত জুন মাসে সেটা দুই লাখ টপকে গিয়েছিল। কিন্তু জুলাই থেকেই তা কমতে শুরু করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মাস আগস্টে সংখ্যাটা এক লাখেও পৌঁছায়নি। ওই মাসে ভারতে এসেছিলেন ৯৯,১৭৩ জন। পরের মাসগুলোর চূড়ান্ত হিসাব না পাওয়া গেলেও অভিবাসন দফতরের এক কর্মকর্তার কথায়, ‘চলতি বছরে আগস্ট পর্যন্ত মোট ১২,৮৫,৭৮৩ জন বাংলাদেশি ভারতে এসেছেন। তার পর থেকে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বছর শেষে সংখ্যা ১৫ লাখে গিয়ে থেমে যাবে বলেই মনে হচ্ছে।’

ভারতীয় সংসদের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে সংসদে তথ্য পেশ করলেও কোন রাজ্যে কত পর্যটক এসেছেন, সে হিসাব তার মন্ত্রক আলাদা করে রাখে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

মন্ত্রী বিস্তারিত না-জানালেও বাংলাদেশি পর্যটকদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেন। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যাও খুবই কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপরে নির্ভরশীল ব্যবসায়ীরা।

কলকাতায় এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মার্কুইজ স্ট্রিটে প্রায় সারা বছরই অবস্থান করেন বাংলাদেশিরা। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভর করেন। সকলেই যে সমস্যায় আছেন তা জানিয়েছেন নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে। পোশাক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম— সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে।’

‘সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, শিগগিরই সুখবর’‘সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন, শিগগিরই সুখবর’
গত জুলাই থেকে কলকাতার চিকিৎসা-পর্যটনও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর দাবি, বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ হয়ে গিয়েছে। সেটা ক্রমশ আরও কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা পাওয়ার সমস্যাও। জরুরি চিকিৎসার ক্ষেত্রে ‘ছাড়’ দেওয়া হলেও তুলনায় রোগী কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here