রোনালদোর ইসলাম ধর্মে আগ্রহ নিয়ে আলোচনা তুঙ্গে

রোনালদো ইসলাম গ্রহণ করুন বা না করুন, তার ব্যক্তিত্ব, শৃঙ্খলা এবং সততার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সৌদি সংস্কৃতির প্রতি রোনালদোর সম্মান ও ইতিবাচক মনোভাব তার প্রশংসার যোগ্য।

0
179

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নতুন এক গুঞ্জন আলোচনায় তুঙ্গে। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই তার ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আরব টিভিতে আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর এক বক্তব্য সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

ওয়ালিদ আবদুল্লাহ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোনালদো ইসলাম ধর্মের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তার কথায়, রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। আমি এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছি। মাঠে গোল করার পর সিজদা দেওয়া, সতীর্থদের প্রার্থনার প্রতি সম্মান প্রদর্শন—এসব বিষয় থেকে তার আগ্রহ স্পষ্ট।

আবদুল্লাহ আরও বলেন, অনুশীলনের সময় আযান শোনা গেলে রোনালদো কোচকে সেশন থামিয়ে খেলোয়াড়দের প্রার্থনা করতে দেওয়ার অনুরোধ করেন। এছাড়া সৌদি আরবের সংস্কৃতি ও ইসলামের রীতিনীতি সম্পর্কে জানার ব্যাপারে তার প্রবল আগ্রহ রয়েছে।

তবে সাবেক এই গোলকিপার জানিয়েছেন, রোনালদো ইসলাম গ্রহণ করুন বা না করুন, তার ব্যক্তিত্ব, শৃঙ্খলা এবং সততার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সৌদি সংস্কৃতির প্রতি রোনালদোর সম্মান ও ইতিবাচক মনোভাব তার প্রশংসার যোগ্য।

রোনালদোর ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা নতুন নয়। তবে সৌদি আরবে তার সময় কাটানোর অভিজ্ঞতা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ তাকে এক ভিন্ন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যদিও রোনালদো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি, তবুও ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here