বেনাপোলে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

0
100

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- বেনাপোলের বড়আচড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন, আলতাফ গাজির ছেলে আল আমিন, সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে কলিম হোসেন, ভবারবেড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে আল আমিন, গাজিপুর গ্রামের ইলিয়াছ খার ছেলে এরশাদ আলী, কাগজপুকুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি, ভবেরবেড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল আমিন, মুনসুর আলীর ছেলে সাঈদ আলী, কাগমারী গ্রামের মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা, নারানপুর গ্রামের শাহিন সর্দারের ছেলে সেলিম সরদার, বড়আচড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান মশি, ভবেরবেড় গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে কামাল হোসেন, সাদিপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে মুক্তার আলী, কাগজপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, যশোরের পুলিশ সুপারের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা আদালতের বিভিন্ন মামলার পলাতক আসামি। আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here