৪৮তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ

0
34

৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনপত্রে প্রদত্ত তথ্য, ডকুমেন্ট, সনদ এবং অঙ্গীকারনামার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য ডকুমেন্ট ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পরই নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রকাশিত মনোনয়নে কোনো ধরনের ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে।

চূড়ান্ত ফলাফল দেখা যাবে পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ।