চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কার্টন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে একটি কার্টন কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো ২টি ইউনিট বাড়ানো হয়। এছাড়া নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।

