সরকার বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে ১৭ জন প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
- মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়) – মিনিস্টার (শ্রম), বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
- জুবাইদা মান্নান, যুগ্মপ্রধান (যুগ্ম সচিব), পরিকল্পনা কমিশন – মিনিস্টার (শ্রম), বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, ওমান।
- মাহমুদুর রহমান, যুগ্ম সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় – মিনিস্টার (শ্রম), বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব।
- এস এম সাইফুর রহমান, উপপ্রধান (উপসচিব), পরিকল্পনা কমিশন – কাউন্সেলর (শ্রম), বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
- মেহরুবা ইসলাম, সিনিয়র সহকারী সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান, ইতালি।
- ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, জেনেভা, সুইজারল্যান্ড।
- মো. নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক, নরসিংদী – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরব।
- আরিফ ফয়সাল খান, সিনিয়র সহকারী সচিব (ওএসডি), জনপ্রশাসন মন্ত্রণালয় – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
- ফারাহ তানজিলা মতিন, সিনিয়র সহকারী প্রধান, পরিকল্পনা কমিশন – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, সিঙ্গাপুর।
- নুর আহমেদ মাছুম, সহকারী পরিচালক, আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
- শোয়াইব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।
- মার্জিয়া সুলতানা, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ হাইকমিশন, এথেন্স, গ্রিস।
- জহির ইমাম, উপপরিচালক, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক, থাইল্যান্ড।
- মাহিদ-আল হাসান, সহকারী একান্ত সচিব, জ্বালানি উপদেষ্টা – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন।
- মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, ভোলা – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ হাইকমিশন, কায়রো, মিসর।
- মুহাম্মদ ইসমাঈল, অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ হাইকমিশন, মস্কো, রাশিয়া।
- এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপপরিচালক, আইসিটি অধিদপ্তর – প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ হাইকমিশন, বুখারেস্ট, রুমানিয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

