তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল, সচিবদের বদলি করলো সরকার

0
38

অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় ও বিভাগের তিনজন সচিবকে বদলি করে নতুন পদে পদায়ন করেছে। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া সচিব ও তাদের নতুন পদায়ন নিম্নরূপ:

সচিবের নামপদায়নকৃত নতুন পদপূর্বের পদ
সিদ্দিক জোবায়েরসিনিয়র সচিব (চুক্তিভিত্তিক), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) (সংযুক্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়
মো. কামাল উদ্দিনসচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সিরাজুন নূর চৌধুরীসচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগমহাপরিচালক (সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।