আফগানিস্তান সমস্যার সমাধানে প্যারোলে মুক্তি চেয়েছেন ইমরান খান: ব্যারিস্টার গোহর

0
27

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান জানিয়েছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যদি প্যারোলে মুক্তি পান, তবে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক শত্রুতা এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য কাজ করতে চান।

বুধবার (১৫ অক্টোবর) আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর কারাবন্দী নেতার এই বার্তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেন গোহর। তিনি বলেন, ‘আজ, ইমরান এই বার্তা পাঠিয়েছেন: আমি আপনাদের সকলকে আমাকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাব দিচ্ছি এবং আমি আপনাদের জন্য আফগানিস্তান সমস্যার সমাধান করব।’

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বিচারাধীন রয়েছেন।

এদিকে, সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা সম্প্রতি সরাসরি বৈরিতা এবং সংঘর্ষে রূপ নিয়েছিল। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হন। তবে, তিন দিনের লড়াইয়ের পর আপাতত একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

সূত্র: ডন