বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর চলমান আন্দোলন স্থগিত করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে তারা পুনরায় ক্লাসে ফিরছেন।
অর্থ মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষকদের মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে এবং ২০২৬ সালের জুলাই থেকে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।
এই ঘোষণা সামনে আসার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, ‘আমরা আন্দোলন প্রত্যাহার করেছি, বুধবার থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন।’
প্রসঙ্গত, রোববার বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা শিক্ষকদের সন্তুষ্ট করতে পারেনি। আন্দোলনকারীরা পরবর্তী সময়ে দাবি আদায়ে অনড় থাকেন।
এদিকে, শিক্ষকদের দাবি পূরণকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, ‘এ ভাতা নিশ্চিত করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’