চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, তাই যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
আসন্ন নির্বাচনের পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।”
এ সময় তিনি আরও জানান, ইসলামী বক্তা জাকির নায়েককে দাওয়াত দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।