জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ০৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ও যোগ্যতা: আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময় এ, বি, সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১,০০০/- (এক হাজার টাকা) এবং ই ইউনিটের জন্য ১,২০০/- (এক হাজার দুইশত টাকা) আবেদন ফি প্রদান করতে হবে।
ভর্তির জন্য যোগ্য প্রার্থীরা হলেন তারা, যারা ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য এবং ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি (২০২৫): বিজ্ঞপ্তিতে ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
ইউনিট | অনুষদ | পরীক্ষার তারিখ | সময় |
|---|---|---|---|
ই-ইউনিট | চারুকলা অনুষদ | ১৩ ডিসেম্বর (শনিবার) | দুপুর ৩:০০ – বিকাল ৪:৩০ |
এ-ইউনিট | বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ | ২৬ ডিসেম্বর (শুক্রবার) | সকাল ১১:০০ – দুপুর ১২:০০ |
সি-ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ | ২৭ ডিসেম্বর (শনিবার) | সকাল ১১:০০ – দুপুর ১২:০০ |
ডি-ইউনিট | সামাজিক বিজ্ঞান অনুষদ | ৯ জানুয়ারি (শুক্রবার) | সকাল ১১:০০ – দুপুর ১২:০০ |
বি-ইউনিট | কলা ও আইন অনুষদ | ২৩ জানুয়ারি (শুক্রবার) | সকাল ১১:০০ – দুপুর ১২:০০ |


