আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

0
66

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইনিংস ও ৪৭ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি টাইগারদের ২৪তম জয় এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়।

বিশাল লিড নিয়ে মাঠে নামা বাংলাদেশ তৃতীয় দিনেই আইরিশদের ৫ উইকেটে ৮৫ রানে থামিয়ে দিয়েছিল। চতুর্থ দিনে বাকি ৫ উইকেট নিতে বাংলাদেশের কিছুটা সময় লাগলেও, লাঞ্চের পরই দ্রুত জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রানে থামিয়ে দেয়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন তরুণ স্পিনার মুরাদ, যিনি মাত্র ৬০ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট শিকার করেন। আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ৮৪ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সহায়তা করেন।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামই শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন। তিনি ব‍্যারি ম‍্যাককার্থিকে কট বিহাইন্ড করেন। আম্পায়ার শুরুতে আউট না দিলেও, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সফল রিভিউয়ের মাধ্যমে জয় নিশ্চিত হয়। আল্ট্রা এজ দেখায় যে বলটি ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল। আউট হওয়ার আগে ম‍্যাককার্থি ২৭ বলে ২৫ রান করেন।

এর আগে দুই বছর আগে মিরপুরে হওয়া দুই দলের প্রথম টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে জয় পেয়েছিল।