গাজীপুর টঙ্গী বাজারে চট ও প্লাস্টিক বস্তার গুদামে আগুন

0
49

গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে একটি চট ও প্লাস্টিক বস্তা রাখার গুদামে আগুন লেগে গুদামটি পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

তবে কোনো প্রানহানি বা আহতের তথ্য পাওয়া যায়নি এবং আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।