খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

0
49

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদেশি মেডিকেল টিমটি আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে হাসপাতালে পৌঁছায়। বিকেলে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

জানা গেছে, এই পাঁচ সদস্যের বিদেশি মেডিকেল টিমের বেশিরভাগ চিকিৎসকই চীনের নাগরিক।

মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে। এই পরিপ্রেক্ষিতেই বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

রাতে এই বিদেশি চিকিৎসকদের খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশীয় মেডিকেল বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে।