টাঙ্গাইল-৫ আসনে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

0
53

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নের প্রাথমিক তালিকায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম প্রকাশের পর স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা শহরে মশাল মিছিল বের করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও মাঠে থাকা স্থানীয় নেতাদের উপেক্ষা করে হঠাৎ করে “বহিরাগত” একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা তারা মেনে নেবেন না।

সমাবেশে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দ্রুত পুনর্বিবেচনার দাবি জানান এবং স্থানীয় নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।