পাঁচ মাস পরেও গঠন হয়নি হাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড

0
81

জুলাই মাসে গণঅভ্যুত্থান পরবর্তী পাঁচ মাস পেরিয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এখনও গঠন হয়নি একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে অনেক ধরনের জটিলতা ও স্থবিরতা সৃষ্টি হচ্ছে।

আওয়ামী সরকার শাসনামলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে হাবিপ্রবি শিক্ষকদের একাধিক পদত্যাগের পর নতুন নিয়োগ দেওয়া হয়, তবে কোষাধ্যক্ষের পদ এখনও শূন্য রয়েছে, যা একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ড গঠনের জন্য জরুরি।

রিজেন্ট বোর্ড গঠনের জন্য উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ মোট ২৫ জন সদস্যের প্রয়োজন, যাদের মধ্যে দুইজন সংসদ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। বর্তমানে সংসদ না থাকায় এই দুটি পদ শূন্য থাকবে। একাডেমিক কাউন্সিল গঠনের জন্য সদস্য নির্বাচনের প্রক্রিয়া চলছে, যাতে উপাচার্য, উপ-উপাচার্য, ডীন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা অন্তর্ভুক্ত হবেন।

হাবিপ্রবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার বলেন, “এ বিষয়ে কাজ চলছে এবং দ্রুত রিজেন্ট বোর্ড এবং একাডেমিক কাউন্সিল গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় আইন ২০০১ অনুসরণ করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।” তবে, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানদের মতে, দ্রুত সময়ের মধ্যে রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠন না করলে দাপ্তরিক কাজে আরও সমস্যা দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here