পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

0
1
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। দলীয় ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সপ্তাহান্তে বিষয়টি নিয়ে পর্যালোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর পদত্যাগের সময়সীমা ঘোষণা করেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা—এ প্রশ্নের উত্তর তিনি তার সংসদীয় দলের কাছ থেকে পেয়েছেন এবং তা সানন্দে গ্রহণ করেছেন।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে একটি মঞ্চ থেকে সাংবাদিকদের স্টারমার বলেন, আমার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো, পরবর্তী সাধারণ নির্বাচনে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সংসদীয় দলের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর শুনেছি, এবং আমি সানন্দে সেই উত্তর গ্রহণ করছি।

পদত্যাগের সময়সীমা ঘোষণা করার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর স্ত্রী ভিক্টোরিয়াকে আলিঙ্গন করেন।

স্টারমার বলেন, তিনি তাঁর দলের ভেতর থেকে নতুন নেতার জন্য আসা আহ্বান শুনেছেন।

তিনি বলেন, আমি যে দেশকে ভালোবাসি, তাকে অগ্রাধিকার দিয়েই আমার প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতা পদ থেকে পদত্যাগ করব। আমার সিদ্ধান্তের কথা জানাতে আমি আজ সকালে মহামান্য রাজার সঙ্গে কথা বলেছি।

স্টারমার বলেছেন, লেবার পার্টির নেতা এবং সেই সূত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য মনোনয়ন প্রক্রিয়া ৯ জুলাই থেকে শুরু হবে।

সুস্পষ্টভাবে এগিয়ে আছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম, যিনি উপনির্বাচনে জয়ী হয়ে ব্রিটিশ সংসদে ফিরছেন।

সূত্র- রয়টার্স, ডয়েচ ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here