আন্তর্জাতিকসর্বশেষসাব লিডথাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত বেড়ে ৩২, এখনও নিখোঁজ ৩By thedailysky - ১৪/০১/২০২৬042FacebookXPinterestWhatsApp থাইল্যান্ডের নাখন রাতচাসিমা অঞ্চলের সি খিউ এলাকায় একটি ক্রেন বিশেষ এক্সপ্রেস ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।এ ছাড়া এ ঘটনায় ৬৪ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।নাখন রাতচাসিমা পাবলিক হেলথ অফিস বুধবার (১৪ জানুয়ারি) এই সর্বশেষ তথ্য প্রকাশ করেছে।দুর্ঘটনাটি উচ্চ-গতির রেল প্রকল্পের একটি নির্মাণ ক্রেন ট্রেন নং ২১ (কুং তেপ আপিওয়াত–উবন রাতচাথানি) এর ওপর পড়ে সংঘটিত হয়।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও উদ্ধার কাজ চালানো হচ্ছে।সূত্র: ন্যাশনাল থাইল্যান্ড