নির্বাচনী প্রচারণার শেষ দিনে জামায়াত আমিরের যেসব গণসংযোগ ও জনসভা

0
41
নির্বাচনী প্রচারণার শেষ দিনে জামায়াত আমিরের যেসব গণসংযোগ ও জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণসংযোগ শেষে শেষ দিনে ঢাকায় বড় ধরনের প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে বিভিন্ন দল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকায় কয়েকটি জনসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন এবং সেখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন। এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে সন্ধ্যায় তিনি দোহারের উদ্দেশে যাবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হবে। আইন অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে।