আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

0
41
আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সংবাদ সম্মেলনে দলটি নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশ করা হয়।