নোয়াখালী আ.লীগ কার্যালয়ের তালা খুলে ব্যানার, আটক ৫

0
28
নোয়াখালী আ.লীগ কার্যালয়ের তালা খুলে ব্যানার, আটক ৫

দীর্ঘ ১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ব্যানার ঝুলিয়েছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের মাইজদী টাউনহল মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নেতাকর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে কার্যালয়ের মূল ফটকে একটি ব্যানারও লাগানো হয়।

এদিকে স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত থাকার প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা উদ্বেগজনক।

পুলিশ জানিয়েছে, ভোররাতের এই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।