যশোরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান, অস্ত্রসহ ব্যবসায়ী আটক

0
28
যশোরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান, অস্ত্রসহ ব্যবসায়ী আটক

যশোর শহরের সন্ধানী সুপারমার্কেটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে। তিনি সন্ধানী সুপারমার্কেটে ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন।

যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল দুপুরে ওই সুপারমার্কেটে অভিযান চালায়। এ সময় আলী হোসেনের দোকানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আলী হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here