সরকারের দুই মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

0
5
সরকারের দুই মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বক্তব্য দেওয়া হবে বলে জানা গেছে।

সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here