তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
17
তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে কলেজ ছাত্র রিজওয়ান রশীদের হাতে তৈরি একটি ‘গো-কার্ট’ (রেসিং কার) পর্যবেক্ষণ ও নিজেই সেটি চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, রিজওয়ান রশীদ নামে ওই কলেজ শিক্ষার্থী নিজস্ব প্রযুক্তিতে ক্ষুদ্রাকৃতির এই রেসিং কারটি তৈরি করেন। প্রধানমন্ত্রী আগ্রহ নিয়ে গাড়িটির কারিগরি দিকগুলো পর্যবেক্ষণ করেন এবং রিজওয়ানের কাছ থেকে এর নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত শোনেন।

একপর্যায়ে তরুণ উদ্ভাবকদের আত্মবিশ্বাস ও উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। এসময় তিনি বলেন, চব্বিশের বিপ্লব পরবর্তী এই নতুন বাংলাদেশে মেধা ও উদ্ভাবনের কোনো সীমাবদ্ধতা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here