সিরাজগঞ্জে ট্রাকচাপায় পথচারী গৃহবধূ নিহত

0
3
সিরাজগঞ্জে ট্রাকচাপায় পথচারী গৃহবধূ নিহত

সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়ারা খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাংকলড়ি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটি মূল সড়ক ব্যবহার না করে বাম পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভারী যানবাহনটি সড়কের পাশে উল্টে যায়।

এ ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here