পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

0
5
পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

একই সাথে দেশের সব জেলাতেও এই বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চলমান ‘সন্ত্রাস, নৈরাজ্য’ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় রাজধানীতে ‘বিক্ষোভ মিছিল’ আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

কেন্দ্রীয় এই নির্দেশনার আলোকেই একই দিনে দেশের সব জেলা কমিটিকে নিজ নিজ এলাকায় স্ব-স্ব কমিটিকে নির্ধারিত সময়ে বিক্ষোভ মিছিল আয়োজনের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here