আইসিটি সচিব আনোয়ার হোসেন ওএসডি, ভারপ্রাপ্ত সচিব হলেন মামুনুর রশীদ

0
1
আইসিটি সচিব আনোয়ার হোসেন ওএসডি, ভারপ্রাপ্ত সচিব হলেন মামুনুর রশীদ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুনুর রশীদ ভূঞা।

সোমবার (২৫ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা আইসিটি বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ লাভ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here