লাকসামে বিস্ফোরক ও মাদক মামলায় যুবলীগ নেতাসহ তিনজন আটক

0
3
লাকসামে বিস্ফোরক ও মাদক মামলায় যুবলীগ নেতাসহ তিনজন আটক

কুমিল্লার লাকসামে যুবলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৫ মে) রাতে যুবলীগ নেতা এবং মঙ্গলবার সকালে মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম জহিরুল ইসলাম। তিনি লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। অন্য দুইজন হলেন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিলন আহমেদ (৩৩) ও আশিকুর রহমান।

লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জহিরুল ইসলামকে একটি বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here