দক্ষ মানবসম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

0
3
দক্ষ মানবসম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, দক্ষ মানবসম্পদ আমাদের লাগবেই। এর কোনো বিকল্প নেই।’

রোববার (৭ জুন) বাংলাদেশ চায়না ফ্রেডশিপ কনফারেন্স সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ইনক্লুশন অব স্কিলস-বেইজড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, শুধু সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা নয়, বরং যুগের সাথে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। তবেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here