ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে এক দিনে ১৮৩১ মামলা

0
1
ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে এক দিনে ১৮৩১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক দিনে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন।

উপকমিশনার জানান, শনিবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক-রমনা বিভাগে ৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৭৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪৬টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। অভিযান চলাকালে মোট ৩০১টি যানবাহন ডাম্পিং এবং ২১৫টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here